বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      ● জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান      ● বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন      ● লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত      ● মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচারের অভিযোগ      ● পাকিস্তানের আকাশসীমা এড়াতে চীনের দ্বারে ভারত      
দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৩ পিএম

বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’, তবে সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

বুধবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। তবে ১২০ শতাংশ নিশ্চিত যে তিনি ভারত সফর করবেন। আর তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে, যথাযথ প্রস্তুতি হোক।’

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফর করবেন, সে বিষয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে ভারত চায়, দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক।

দুই দেশের সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে অনেক বিষয় সমাধানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী।

দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না থাকলে সেটি ভুল ধারণা হবে। দুই দেশের নেতাদের সুবিধাজনক সময়ে বৈঠক করার সুযোগ দিতে হবে। পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ রয়েছে।’

দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন ভারতের হাইকমিশনার। তাঁর মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘ইন্টারডিপেনডেন্সি’ বা পারস্পরিক নির্ভরশীলতা আরও বাড়ানো প্রয়োজন।

এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বা রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-ভারত সম্পর্ক   তারেক রহমান   দীনেশ ত্রিবেদী   ভারত সফর   দুই প্রধানমন্ত্রীর বৈঠক   বাংলাদেশ   ভারত   আহমদ আজম খান   ভারতীয় হাইকমিশনার   দ্বিপক্ষীয় সম্পর্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close