বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      ● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      ● জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান      ● বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন      ● লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত      ● মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ      
ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৬ পিএম

ঘরোয়া ক্রিকেটের কাঠামোয় নতুনত্ব আনার ধারাবাহিকতায় এবার কোচিং স্টাফ বাছাইয়েও ড্রাফট পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদের উদ্যোগে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ম্যানেজমেন্ট ড্রাফট। নতুন নামে ঘরোয়া ক্রিকেটের তিনটি টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র ছয় দলের কোচিং স্টাফ বাছাইয়ের জন্যই এ আয়োজন করা হয়।

ড্রাফটের মাধ্যমে প্রতিটি দল একজন প্রধান কোচ, দুজন সহকারী কোচ, একজন ফিজিও, একজন ট্রেনার এবং একজন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ বেছে নিয়েছে। কোচিং স্টাফ চূড়ান্ত হলেও এখনো তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়নি। বিসিবি প্রতিটি টুর্নামেন্টের জন্য কোচদের আলাদা করে এককালীন পারিশ্রমিক দেবে বলে জানা গেছে।

ম্যানেজমেন্ট ড্রাফটের কাজ শেষ হওয়ায় এবার কোচদের পারিশ্রমিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন বিসিবির কর্মকর্তারা। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে বিসিবিতে আসার পর এবং সর্বশেষ বোর্ড সভাপতি নির্বাচিত হয়ে দুই ধাপে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছেন তামিম ইকবাল। কোচদের পারিশ্রমিক নির্ধারণেও একই ধরনের উদ্যোগ থাকতে পারে বলে জানা গেছে।

ড্রাফটের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, জাতীয় দলের কোচিং স্টাফের কয়েকজন সদস্যও এবার ঘরোয়া ক্রিকেটের দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছেন। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সহকারী কোচ হিসেবে পেয়েছে ফরচুন। তাঁর সঙ্গে আরেক সহকারী হিসেবে থাকবেন আবদুল করিম জুয়েল। দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

অন্যদিকে জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়েরকে প্রধান কোচ হিসেবে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। তাঁর সহকারী হিসেবে থাকছেন অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হান্নান সরকার ও হুমায়ন কবির শাহিন।

বাকি চার দলের মধ্যে এইস ব্লুস্টার্সের প্রধান কোচ সোহেল ইসলাম, একমির প্রধান কোচ রাজিন সালেহ, সিটিজেনস ব্যাংকের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং ওয়ালটনের প্রধান কোচ হয়েছেন আবদুর রাজ্জাক।

তবে জাতীয় দলের ব্যস্ত সূচির সঙ্গে ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব কীভাবে সামলাবেন জাতীয় দলের কোচরা, ড্রাফটের পর সামনে এসেছে সেই প্রশ্নও। এ বিষয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, জাতীয় দলের খেলা থাকলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডি থ্রি ট্রফি   বিসিবি   বাংলাদেশ ক্রিকেট বোর্ড   ম্যানেজমেন্ট ড্রাফট   কোচিং স্টাফ   তামিম ইকবাল   মোহাম্মদ সালাউদ্দিন   মোহাম্মদ আশরাফুল   তালহা জুবায়ের   আবদুর রাজ্জাক   ঘরোয়া ক্রিকেট   বাংলাদেশ ক্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close