বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত      ● মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচারের অভিযোগ      ● পাকিস্তানের আকাশসীমা এড়াতে চীনের দ্বারে ভারত      ● সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা      ● শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০      ● অক্টোবর থেকে বিকল্প পথে জ্বালানি পৌঁছানোয় পরিকল্পনা      ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ      ● রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● বিটেশ্বর বাজারের বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করছেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার      ● পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম      ● ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা      
লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
প্রতিনিধি, নাটোর
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ পিএম

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে সড়কে দাঁত ব্রাশ করতে করতে হাঁটছিলেন তিনি। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী তাজ এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স পেছন থেকে তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত সাদেক আলীকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সুরুজ্জামান শামীম।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নাটোর   লালপুর   সড়ক দুর্ঘটনা   অ্যাম্বুলেন্স   পথচারী নিহত   সাদেক আলী   উধনপাড়া   ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর মহাসড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close