বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন      ● স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর      ● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      ● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      ● জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান      ● বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন      
ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন
প্রতিনিধি, বেলাবো (নরসিংদী)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম

নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। তাঁদের হাতে ছিল দাবি-সংবলিত ব্যানার ও ফেস্টুন। স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ। সম্প্রতি কেন্দ্রটি বিভক্ত করে প্রায় ৯০০ ভোটারকে সল্লাবাদ আদর্শ ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। যোগাযোগব্যবস্থা সুবিধাজনক না হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে যেতে ভোগান্তিতে পড়তে হতে পারে। এতে তাঁদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরির আশঙ্কা করছেন তাঁরা।

মানববন্ধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইতালিপ্রবাসী নরসিংদী জেলা বিএনপির সভাপতি মো. আমান উল্লাহ আমান এ দাবির প্রতি সমর্থন জানান। ভোটারদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে আগের কেন্দ্রটি বহাল রাখার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা যুবদলের সদস্য মো. কামরুজ্জামান আজিমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে এলাকার মানুষ ভোট দিয়ে আসছেন। ভোটারদের স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ নিশ্চিত করতে পুরোনো কেন্দ্রটি পুনর্বহাল করা প্রয়োজন।

মানববন্ধন শেষে একই স্থানে জনশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কাররুল হাসান। জনশুনানিতে স্থানীয় ভোটাররা নতুন কেন্দ্র নিয়ে তাঁদের বিভিন্ন অসুবিধা ও দাবি তুলে ধরেন।

জনশুনানি শেষে এলাকাবাসী সল্লাবাদ আদর্শ ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তরিত ভোটকেন্দ্রের ব্যবস্থা বাতিল করে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তাঁরা।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   বেলাবো   সল্লাবাদ ইউনিয়ন   ভোটকেন্দ্র   ভোটকেন্দ্র পুনর্বহাল   মানববন্ধন   বিক্ষোভ   জনশুনানি   ভোটার   নির্বাচন   নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close