রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাতক্ষীরার পরিবেশ রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নিল গ্রিন কোয়ালিশন      ● ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা নেয় খারাপরা: নুরুল আমিন      ● চাকরির চাহিদা অনুযায়ী পাঠদানের আহ্বান রাষ্ট্রপতির      ● দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মুগ্ধতা      ● রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী      ● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      ● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      ● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      ● সিগারেট খাওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত যুবকের মৃত্যু      ● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন
প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ পিএম

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সিএসও সভাপতি শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি জি এম মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের বাবলু জোয়ার্দ্দার। এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, বারসিকের সমন্বয়ক কুমারেশ বাউয়ালী, শিক্ষক হিমাংশু বিশ্বাস, শিক্ষার্থী দীপা সাধু ও বারসিকের মুক্তি রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সাংবাদিক ফসিয়ার রহমান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

ক্যাম্পেইন শুরুর আগে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে অতিথিরা অনুষ্ঠানে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পাইকগাছা   খুলনা   বিশ্ব পরিবেশ দিবস   বারসিক   পরিবেশ   পরিবেশ রক্ষা   জীববৈচিত্র্য   জলবায়ু পরিবর্তন   জনসচেতনতা   পরিবেশবিষয়ক ক্যাম্পেইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close