বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আর্থিক সহায়তা পেলেন ৫৮৩ জন ঢাবি ছাত্রী
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৬:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে আবাসন বঞ্চিত ৫৮৩ জন ছাত্রীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

এসময়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমেদ প্রমুখ।

উপাচার্য বলেন, আমাদের এই কাজের মাধ্যমে ছাত্রীদের হল সঙ্কটের সমাধান হবে এই দাবি আমরা একবারও করছি না। এটি আপৎকালীন সমাধান। স্থায়ী সমাধান হচ্ছে হল তৈরী করা। এজন্য চীন সরকারের সাথে আমাদের আলোচনা শেষ পর্যায়ে। তাদের সহায়তায় মেয়েদের জন্য একটি হল নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, আমাদের আরও একটা বড় প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। এটি পাশ হলে আমাদের সংকট অনেকাংশেই দূর হবে। আজকের এই সহায়তা এটা ছাত্রদের প্রতি আমাদের একটা কমিটমেন্ট। আমি এর মধ্যে রাজনীতি ঢুকতে দেবো না।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমাদের এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ছিলো বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। নতুন হল তৈরীর মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। 

প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, মেয়েদের সংকট যে এত তীব্র তা আমরা আগে জানতাম না। মেয়েদের এই অবস্থার জন্য আমরা দায়ী।  বিশ্ববিদ্যালয়ে শুধু বিভাগ বাড়ানো হয়েছে কিন্তু আবাসনের ব্যবস্থা করা হয়নি। আমরা এই উদ্যোগ শুরু করেছি। আমরা আশা করবো স্বচ্ছতার মাধ্যমে আমরা এটিকে এগিয়ে নিবো।

অনুষ্ঠানে ঢাবির প্রতি ছাত্রী হল থেকে দুজন করে শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়। এছাড়াও, আবাসন বঞ্চিত মোট ৫৮৩ শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়।


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  আর্থিক   সহায়তা   পেলেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close