প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৬:২৪ পিএম

বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (০১ জুলাই) রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বলেন, ‘বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই, সমস্যা হলো ছিনতাইকারী। এখন আমাদের মূল লক্ষ্য হলো তাদের দমন করা। যদি কখনো জঙ্গি তৎপরতা দেখা দেয়, তখন সেটা নিয়ে ভাবা হবে। আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে বলেও মন্তব্য করেন তিনি।’
হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।’
তবে এবার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।
স্বদেশ প্রতিদিন/এমএম