প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১:৩০ AM আপডেট: ৩০.০৬.২০২৫ ৩:৫৫ PM

সংগৃহীত ছবি
বলিউডের আলোচিত এক কাহিনি আবারও উঠে এসেছে আলোচনায়। ঘটনাটি ২০১২ সালের, যখন ‘জোরি ব্রেকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন অভিনেত্রী বিপাশা বসু। সহ-অভিনেতা আর মাধবনের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুট করতে গিয়ে এক বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।
আরও পড়ুন
এক পুরনো সাক্ষাৎকারে বিপাশা মুখ খুলেছিলেন ঘটনাটির বিষয়ে। জানান, মাধবনের সঙ্গে চুম্বন দৃশ্যের সময় হঠাৎ করেই শরীর খারাপ অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে চলে যান নিজের কক্ষে।
বিপাশার ভাষায়, “মাধবনের মুখ থেকে ভীষণ তীব্র পেঁয়াজের গন্ধ আসছিল। আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। শট শেষ করেই বমি বমি ভাব নিয়ে রুমে চলে যাই।”
জানা যায়, সেই সময় শুটিং চলছিল দেশের বাইরে। মাধবনের পছন্দের খাবারের তালিকায় ছিল নানা রকম পাঞ্জাবি পদ। স্থানীয় একটি পাঞ্জাবি টিম প্রায় প্রতিদিনই খাবার নিয়ে আসত, যা নিয়মিত উপভোগ করতেন তিনি। এ থেকেই মুখে থেকে যায় তীব্র গন্ধ।
বিপাশার অস্বস্তির আরেকটি কারণ ছিল ব্যক্তিগত—মাধবনের স্ত্রী তার খুব ঘনিষ্ঠ বন্ধু। তাই এমন দৃশ্যে অভিনয় করতেও দ্বিধা ছিল তার মধ্যে। যদিও পরিচালকের চাপে শেষ পর্যন্ত দৃশ্যটি করতে হয় তাকে।
এই ঘটনার পর মাধবন ও বিপাশার বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। বরং আজও তারা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং ভালো বন্ধুত্ব বজায় রেখেছেন।
আরও পড়ুন
ঘটনাটি নিয়ে সে সময় বলিউডে কম আলোচনা হয়নি। একদিকে সিনেমার কনটেক্সটে পেশাদারিত্ব, অন্যদিকে ব্যক্তিগত অস্বস্তির মিশ্রণ—এই ঘটনার রেশ থেকে যায় অনেকদিন।
বলিউডে অভিনয়ের আড়ালে ঘটে যাওয়া এইসব বাস্তব মুহূর্ত মাঝেমধ্যে ফিরে আসে আলোচনায়—মনে করিয়ে দেয়, রূপালি পর্দার পেছনেও অনেক গল্প লুকিয়ে থাকে।
স্বদেশ প্রতিদিন/এনআর