বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা পেলেন ইয়ামি গৌতম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। সেরা অভিনেত্রী বিভাগে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়ামি। তিনি জানান, ক্যারিয়ারের এই ঐতিহাসিক মুহূর্তটি এখনো পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন।

ইয়ামি বলেন, যেকোনো শিল্পীর জন্য দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে এমন সম্মান অত্যন্ত গর্ব ও মর্যাদার। যারা স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে আসেন, তাদের সবার পক্ষ থেকেও তিনি এই অনুভূতির কথা বলছেন। জীবনে কখন কী অর্জন অপেক্ষা করছে, তা আগে থেকে কেউ জানেন না বলেও মন্তব্য করেন তিনি।

নিজের কাজের প্রতি একাগ্রতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, সততার সঙ্গে পরিশ্রম করে ভালো কাজ করে যেতে হবে। কোনো না কোনো সময় তার প্রতিফলন ঘটবেই। ক্যারিয়ারে তিনি কতদূর যেতে পেরেছেন, তা জানেন না উল্লেখ করে ইয়ামি বলেন, তার যাত্রায় এখনো অনেক কিছু শেখা এবং অনেক কাজ করা বাকি।

ঐতিহাসিক একটি জায়গায় দাঁড়িয়ে এত বড় সম্মান পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের বিষয় বলেও জানান ইয়ামি। ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে তিনি নিজের দীর্ঘ অভিনয়যাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন।

‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সুহাস জাম্বালে। ছবিটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আদিত্য ধর, মোনাল ঠাক্কার ও অর্জুন ধাওয়ান।

সিনেমাটিতে ইয়ামি গৌতমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণি, স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব ততোয়াদী, অরুণ গোভিল ও কিরণ কর্মকার।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে ইয়ামি গৌতমের অভিনয় ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক উল্লেখযোগ্য অর্জন। পুরস্কার পাওয়ার পর তার বক্তব্যেও উঠে এসেছে আরও ভালো কাজ করার প্রত্যয় এবং অভিনয়জীবনে সামনে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা।




স্বদেশ প্রতিদিন/এস পি








Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close