
প্রতীকী ছবি
প্রতি বছর আমাদের দেশে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়। শহরের চেয়ে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি। বিষধর সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ সচেতনতার অভাব, সঠিক চিকিৎসার অভাব বা চিকিৎসা নিতে বিলম্ব হওয়া।
প্রিয় নবী (সা.) ছিলেন সাপ-বিচ্ছুসহ বিষাক্ত প্রাণীর দংশন থেকে বাঁচতে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। এরমধ্যে একটি দোয়া হলো-
اِنَّا نَسْئَلُكَ بِعَهْدِ نُوْحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاؤُدَ اَنْ لَا تُؤْذِيْنَا.
উচ্চারণ : ইন্না নাসআলুকা বিআহদি নুহ, ওয়া বিআহদি সুলাইমানাবনি দাউদা আল্লা তুযিনা।
অর্থ : ও হে সাপ! আমরা নূহ্ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের অঙ্গীকারের কথা তোদের স্মরণ করিয়ে দিচ্ছি। তোরা আমাদের কোন ক্ষতি করিস না এবং আমাদের কষ্ট দিস না।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِيهِ : " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، سُئِلَ عَنْ حَيَّاتِ الْبُيُوتِ ، فَقَالَ:( إِذَا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئًا فِي مَسَاكِنِكُمْ ، فَقُولُوا: أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ نُوحٌ ، أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ سُلَيْمَانُ ، أَنْ لَا تُؤْذُونَا !! فَإِنْ عُدْنَ ، فَاقْتُلُوهُنَّ ، أخرجه أبو داود في "سننه" (5260)
আবদুর রহমান বিন আবু লায়লা তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, রাসুল (সা.)-কে ঘরের সাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরে এমন কিছু দেখলে পড়বে, আমি তোমাদেরকে সেই অঙ্গীকারের শপথ করে বলছি যা নুহ (আ.) তোমাদের থেকে গ্রহণ করেছিলেন। আমি তোমাদেরকে সেই অঙ্গীকারের শপথ করে বলছি যা সুলায়মান (আ.) তোমাদের কাছ থেকে নিয়েছিলেন, তোমরা আমাদের ক্ষতি করবে না। এরপর তারা আবার আসলে তাদের হত্যা করবে।’ (আবু দাউদ, হাদিস : ৫২৬০)
অন্য হাদিসে বিষাক্ত প্রাণীসহ সব ধরনের ক্ষতিকর বস্তু থেকে সুরক্ষিত থাকার দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হলো-
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ (উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।)
অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সৃষ্টিজগতের সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।
এ বিষয়ে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষতিকর প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি : ৩৬০৪)
স্বদেশ প্রতিদিন/এনআর