মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      ● বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় : তথ্য প্রতিমন্ত্রী      ● আর্জেন্টিনা ছেড়ে হাইতির হয়ে বিশ্বকাপ খেলবেন কিকি রামোস      ● ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’      ● মুক্তি দিতে না চাওয়া সেই সিনেমাই জিতল ১৮ পুরস্কার      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে      ● সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন, পুড়ে অঙ্গার ৬ বন্ধু      ● তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬      ● বিশ্ববাজারে আবারো কমল তেলের দাম      ● কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার      
ইসরায়েলের হামলায় গাজায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:২০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার ভোর থেকে দিনব্যাপী চালানো এসব হামলায় গাজার শহর ও উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ফিলিস্তিনি বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়া ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়।

আলজাজিরার গাজা প্রতিনিধি মোয়াথ আল-কাহলৌতের বরাতে জানা গেছে, উত্তরাঞ্চলের জেইতুন, সাবরা এবং আল-জাওয়িয়া মার্কেটে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত অসংখ্য মানুষকে গাজা সিটির আল-আহলি হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে এবং প্রতিষ্ঠানটিতে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভিড় করায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। মেঝেতে রেখেই অনেককে চিকিৎসা দিতে হচ্ছে, পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জামও নেই।

এদিকে গাজার পূর্বাঞ্চলীয় এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার ওই এলাকায় লিফলেট ফেলে এ নির্দেশনা দেওয়া হয়।

এর আগে, চলতি বছরের মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা জিএইচএফ গাজায় ত্রাণ বিতরণের দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে ত্রাণ বিতরণ কেন্দ্রে একের পর এক হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৮০ ফিলিস্তিনি। ইসরায়েলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের সদস্যদের নিরস্ত্র ত্রাণপ্রার্থীদের লক্ষ্য করে গুলি চালাতে ‘উচ্চ মহল থেকে নির্দেশনা’ পেয়েছে।

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের এই ধারাবাহিক হামলা এবং অবরোধে চরম মানবিক সংকটে পড়েছে প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি। খাদ্য, চিকিৎসা, পানি ও আশ্রয়ের সংকটে বিপর্যস্ত পুরো অঞ্চল।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close