শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা চাইলেন ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৫:১৬ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ১০:২২ PM

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আরও পড়ুন

রবিবার (২৯ জুন) উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য এই সহযোগিতা চান।

এসময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনরূপ শৈথিল্য প্রদর্শন বরদাশত করা হবে না।

আরও পড়ুন

বৈঠকে অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ বিভিন্ন আবাসিক এলাকার কল্যাণ সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে নিরাপত্তা সমন্বয় কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও, কারও বিরুদ্ধে ক্যাম্পাসে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে অথবা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনরূপ আশ্রয়-প্রশ্রয় দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।



স্বদেশ প্রতিদিন / কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ক্যাম্পাস   নিরাপত্তা   নিশ্চিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close