বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলিবর্ষণ, অস্ত্রসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৫:২৪ পিএম

মুন্সীগঞ্জ সদরের রামপাল কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে তুচ্ছ ঘটনার জেরে ১৪৪ ধারা ভেঙে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) দুপুর ১ টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক।

গ্রেফতারকৃত দীপু টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালামের ছেলে। তবে বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।

ওসি আবু বক্কর সিদ্দিক জানান, দুপুরে পরীক্ষার শেষ দিকে রামপাল কলেজের সামনে একটি প্রাইভেটকারের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকার থেকে দীপুসহ আরও একজন নেমে অটোরিকশাচালকের সঙ্গে কথাকাটাকাটিতে লিপ্ত হন। ঘটনার একপর্যায়ে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে, দীপু তার সঙ্গে থাকা অস্ত্র বের করে গুলি ছোড়েন।

তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় জনতা মিলে তাকে আটক করে। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ।

এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকলেও সশস্ত্র অবস্থায় একজনের উপস্থিতি ও গুলিবর্ষণ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, দীপুর বিরুদ্ধে অস্ত্র ও হামলার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এইচএসসি   পরীক্ষাকেন্দ্র   অস্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close