বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাই আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:০৯ পিএম

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে একজন কসাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার মোনারবাইদ (শেওড়াতলা) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আজাদ আলী আকন্দ (৬০)। তিনি জামালপুর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের মৃত জবর আলীর ছেলে এবং পেশায় একজন কসাই।

অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনের ভেতরে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি জীবিত ঘোড়া, তিনটি জবাই করা ঘোড়ার মাংস, জবাইয়ের সরঞ্জাম, বরফ ও লবণসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন স্থান থেকে ঘোড়া চুরি করে এনে গরুর মাংস নামে বিক্রি করছিল। আটক কসাই আজাদ আলীকে ওই চক্র ভাড়া করেছিল। এ ঘটনায় এক ‘গডফাদার’-এর নাম পাওয়া গেছে, যাকে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহমেদ বলেন, ‘ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঘোড়া জবাই করে বিক্রি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close