শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
৯০ ডিগ্রি বাঁকযুক্ত ‘অদ্ভুত’ ডিজাইনের উড়াল সেতু, ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৫:১২ পিএম

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সদ্য নির্মিত একটি রেলওভার ব্রিজে ৯০ ডিগ্রি বাঁক নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। এই বিতর্কিত নকশার জন্য ৭জন প্রকৌশলীকে বরখাস্ত এবং আরও একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

রোববার (২৯ জুন) এনডিটিভি জানায়, বরখাস্ত হওয়া প্রকৌশলীদের মধ্যে দুইজন চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানান, ঐশবাগ রেলওভার ব্রিজ নির্মাণে মারাত্মক অবহেলা হয়েছে বলে জানতে পেরে আমি তদন্তের নির্দেশ দিই। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আটজন প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রিজটির নকশা ও নির্মাণের সঙ্গে যুক্ত ‘ডায়নামিক কনসালট্যান্ট’ এবং ‘পুনীত চাড্ডা’ নামের প্রতিষ্ঠান দুটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ব্রিজটিতে প্রয়োজনীয় নকশাগত পরিবর্তনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘ব্রিজটি সংশোধনের পরই উদ্বোধন করা হবে।’

ব্রিজটির একটি অংশে ৯০ ডিগ্রি বাঁক রাখায় নেটিজেন ও স্থানীয়রা তীব্র সমালোচনা করছেন। তাদের প্রশ্ন- এমন তীক্ষ্ণ বাঁক দিয়ে গাড়ি চলবে কীভাবে? অনেকেই ব্যঙ্গ করে একে ‘ট্রাফিক ট্র্যাপ’ বলেও অভিহিত করছেন।

১৮ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই রেলওভার ব্রিজটি মহামাই কা বাগ, পুষ্পা নগর ও স্টেশন এলাকা থেকে নিউ ভোপাল পর্যন্ত সংযোগ স্থাপনের উদ্দেশ্যে নির্মিত, যাতে প্রায় ৩ লাখ মানুষ উপকৃত হওয়ার কথা।

তবে নির্মাতা কর্তৃপক্ষ যুক্তি দিচ্ছে, ‘নিকটবর্তী মেট্রো স্টেশন এবং ভূমি সীমাবদ্ধতার কারণে আমাদের এমন নকশা নিতে হয়েছে। অল্প কিছু অতিরিক্ত জমি পেলে এই বাঁকটিকে একটি নিরাপদ কার্ভে রূপান্তর করা যেত।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ৯০ ডিগ্রি বাঁকযুক্ত সেতু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close