বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
স্বর্ণের দাম আবারও কমলো, ২২ ক্যারেটের ভরিতে কমেছে আড়াই হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১০:০০ AM আপডেট: ২৯.০৬.২০২৫ ৩:৩৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাঁচ দিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দরপতনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আরও পড়ুন

শনিবার (২৮ জুন) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়। নতুন দাম রোববার (২৯ জুন) থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী স্বর্ণের দাম:

    ২২ ক্যারেট: এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২,৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,৭০,২৩৬ টাকা

    ২১ ক্যারেট: দাম কমেছে ২,৪০৬ টাকা, নতুন দাম ১,৬২,৫৯৩ টাকা

    ১৮ ক্যারেট: কমেছে ২,১৩৫ টাকা, নতুন দাম ১,৩৯,২৯১ টাকা

    সনাতন পদ্ধতির স্বর্ণ: কমেছে ১,৮৩১ টাকা, নতুন দাম ১,১৫,১৭০ টাকা

আরও পড়ুন

অপরিবর্তিত রইলো রুপার দাম:

    ২২ ক্যারেট রুপা: ২,৮৪৬ টাকা

    ২১ ক্যারেট: ২,৭১৮ টাকা

    ১৮ ক্যারেট: ২,৩৩৩ টাকা

    সনাতন পদ্ধতির রুপা: ১,৭৫০ টাকা

গত কয়েক মাসে স্বর্ণের দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গেছে। এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৪ বার দাম বাড়ানো হয়েছে, যার মধ্যে ২৪ এপ্রিল সর্বোচ্চ রেকর্ড তৈরি করে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম উঠে যায় ১,৭২,৫৪৫ টাকায়।

তবে একই সময়ে বেশ কয়েকবার দাম কমানোর ঘোষণাও দিয়েছে বাজুস, যার সর্বশেষ উদাহরণ ২৫ জুন ও ২৯ জুন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close