শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির হলের মসজিদে শিক্ষার্থীর উদ্যোগে এসি স্থাপন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:৪০ AM আপডেট: ২৯.০৬.২০২৫ ৩:২৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হলের মসজিদে হলের বেশ কয়েকজন শিক্ষার্থীর নিজস্ব উদ্যোগে এয়ার কন্ডিশনার (এসি) স্থাপন করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগের পর প্রশংসার জোয়ারে ভাসছেন তারা।

আরও পড়ুন

জানা যায়, হলের মসজিদে তীব্র গরমে নামাজ পড়তে বেশ ভোগান্তি পোহাতে হতো শিক্ষার্থীদের। তারা বেশ কিছু দিন ধরেই এসি স্থাপনের দাবি করলেও নানা জটিলতায় হল প্রশাসন তা করতে পারেনি। 

অবশেষে এই সমস্যা নিরসনে এগিয়ে আসেন হলের বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের উদ্যোগে মসজিদে স্থাপিত হয়েছে সাড়ে আট টন ধারণক্ষমতার কয়েকটি এসি। 

এ বিষয়ে এই উদ্যোগের মূল পরিকল্পনাকারী ওসমান গনী বলেন, “গরমের তীব্রতায় নামাজ পড়তে অনেকেরই কষ্ট হচ্ছিল। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখি এবং নিজের পরিচিতদের সঙ্গে যোগাযোগ শুরু করি। কিছুদিনের মধ্যেই প্রয়োজনীয় এসিগুলো সংগ্রহ করতে সক্ষম হই।”

আরও পড়ুন

জানা গেছে, ওসমান গনী ছাড়াও এই কার্যক্রমে আরও ছিলেন মাসুম আব্দুল্লাহ, আশিক খান ও হিজবুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। সার্বিক সহায়তা দিয়েছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান। এসি স্থাপনের পাশাপাশি কবি জসিমউদদীন হলে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য মেডিসিন বক্সও স্থাপন করেছেন তারা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close