সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
যশোরে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, ইলেক্ট্রিক মিস্ত্রি আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:৪৯ AM আপডেট: ২৯.০৬.২০২৫ ৩:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে যশোরে ইদ্রিস আলী শাওন (৪৫) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের খড়কী স্টেডিয়ামপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ভুক্তভোগী ছাত্রী কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা এবং যশোরের একটি সরকারি কলেজে পড়াশোনা করেন। শহরের সার্কিট হাউজপাড়ায় একটি বাসায় ভাড়া থাকেন। সাত মাস আগে ইদ্রিস আলী ওই বাসায় ইলেক্ট্রিকের কাজ করতে গিয়ে তার সঙ্গে পরিচিত হন। এরপর মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করেন।

এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ১৪ জুন ভাড়া বাসায় এবং ১৭ জুন শহরের পিটিআই স্কুলের পেছনের একটি বাসায় তাকে একাধিকবার ধর্ষণ করেন। ভুক্তভোগী বিয়ের কথা তুললে ইদ্রিস আলী তাকে ভয়ভীতি দেখান এবং যোগাযোগ বন্ধ করে দেন।

আরও পড়ুন

পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। কোতোয়ালি থানার এসআই মিনারা আলম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close