বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আল-আকসা চত্বরে নাচ-গানের অনুমতি দিল ইসরায়েল!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১১:১১ AM আপডেট: ২৮.০৬.২০২৫ ৩:৫৭ PM

ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের চত্বরে বসতি স্থাপনকারী ইহুদি দর্শনার্থীদের নাচ-গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম, যার মধ্যে রয়েছে ইসরায়েলভিত্তিক চ্যানেল সেভেন।

আরও পড়ুন

প্রতিবেদনে জানানো হয়, জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির প্রণীত নতুন নীতির আওতায় এই অনুমতি দেওয়া হয়েছে। বেন-গেভির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ‘জিউইশ পাওয়ার পার্টি’র নেতা ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন সরকারের গুরুত্বপূর্ণ জোটসঙ্গী।

চ্যানেল সেভেন জানায়, তিন সপ্তাহ আগে বেন-গেভিরের দপ্তরে কয়েকটি ইহুদি ধর্মীয় সংগঠনের সঙ্গে এক বৈঠকে এই অনুমোদনের সিদ্ধান্ত হয়। সেখানে বেন-গেভির বলেন, “আমি চাই, পুরো আল-আকসা চত্বরজুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।” এরই ধারাবাহিকতায় চত্বরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীদের গান, নাচ ও চলাচলে কোনো বাধা দেওয়া না হয়।

তবে এই সিদ্ধান্তকে বহু মুসলিম ও আন্তর্জাতিক মহল আল-আকসা সংক্রান্ত ঐতিহাসিক ও লিখিত আইন লঙ্ঘন হিসেবে দেখছে। কেননা, ঐতিহ্যগতভাবে আল-আকসা চত্বরে অ-মুসলিমদের ধর্মীয় আচরণ ও উৎসব পালন নিষিদ্ধ।

মুসলমানদের প্রাথমিক কেবলা হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর অঞ্চলটি দখলে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে পুরো পূর্ব জেরুজালেমকে নিজেদের অংশ বলে ঘোষণা করে দেশটি। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ধারনা করা হচ্ছে এই সিদ্ধান্ত ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আরও জটিল করে তুলবে এবং পবিত্র স্থানটির স্থিতিশীলতা হুমকির মুখে ফেলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি, চ্যানেল সেভেন (ইসরায়েল)

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আল-আকসা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close