যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
আরও পড়ুন
নিহতরা হলেন, যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল হকের ছেলে মিলন (৪০) এবং উপশহর সারথি মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)।
আহতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, আহত ও নিহতরা একটি প্রাইভেটকারযোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।