বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবির হল থেকে দেশীয় বন্দুক উদ্ধার
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:৩১ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৬:৪৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের একটি টয়লেটের ফলস ছাদ থেকে বন্দুক উদ্ধার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের একটি টয়লেটের ফলস ছাদ থেকে বন্দুক উদ্ধার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের একটি টয়লেটের ফলস ছাদ থেকে দেশীয়ভাবে তৈরি একটি পুরাতন বন্দুক উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এক পরিচ্ছন্নতা কর্মীর নজরে এলে বন্দুকটি হল প্রশাসনের মাধ্যমে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন

হল সূত্রে জানা যায়, এ-ব্লকের পশ্চিম পাশে অবস্থিত ২২৬ নম্বর কক্ষ সংলগ্ন টয়লেটের ফলস ছাদে সুইপিং কাজে ব্যবহৃত লাঠির ব্রাশ তুলতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মী সুজন বাবু কাঠের বাটযুক্ত একটি পুরাতন দেশীয় বন্দুক দেখতে পান।

পরিচ্ছন্নতা কর্মী সুজন বাবু বলেন, “সকাল ৮:৩০টার দিকে প্রতিদিনের মতো সুইপিং কাজ শুরু করি। ওয়াশরুমে ফলস ছাদ থেকে ব্রাশ তুলতে গিয়ে দেখি একটি কাঠের বাটওয়ালা পুরাতন বন্দুক বের হয়ে এলো। সঙ্গে সঙ্গে আমি সেটি হল অফিসে জমা দেই।”

বিষয়টি জানানো হলে হল প্রশাসন তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবহিত করে। এরপর তিনি নিরাপত্তা কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান এবং আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়। দুপুর ১২:৩০টায় দেশীয় বন্দুকটি আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিম বলেন, “বন্দুক উদ্ধারের পরপরই আমরা জরুরি সভা ডেকেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।”


তিনি আরো জানান, “সহকারী অধ্যাপক এস. এম. এ মওদুদ আহমেদকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান ও সিয়াম আহমেদ। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, “তদন্তের মাধ্যমে বন্দুকটির উৎস ও এর সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জাবি   হল   বন্দুক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close