সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি ঘোষণা এনবিআরের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’ পালন করবে তারা। এর সঙ্গে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও চলবে।

আরও পড়ুন

আজ বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার থেকে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, “সরকারের সঙ্গে বিগত সময়ের আলোচনার অভিজ্ঞতা সুখকর নয়। আগামীকাল অর্থ উপদেষ্টা (২৬ জুন) বিকেল ৫টায় বিসিএস (কর) ও সিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের তার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে আমরা এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছি।”









এছাড়াও, কর্মসূচি পালনকারী এনবিআর ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি এ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় এ আলোচনায় তারা অংশগ্রহণ করবেন না বলে জানান তারা।

উল্লেখ্য, চলমান দাবিতে আগামী ২৮ জুন (শনিবার) লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আলোচনা   প্রস্তাব   প্রত্যাখ্যান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close