প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:৫৬ পিএম

ইরানে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক এলাকায় গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইউরোপীয় নাগরিককে আটক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস বরাতে আইআরজিসির গোয়েন্দা শাখা হরমোজগান প্রদেশে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃত অঞ্চলে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলো।
তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি আইআরজিসি।
স্বদেশ প্রতিদিন/এনআর