বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মাভাবিপ্রবিতে ইসলামি ছাত্র আন্দোলনের নতুন কমিটি
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:৪৭ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৯:৩০ PM
 আহ্বায়ক শেখ মুহাম্মাদ রেজাউল করীম এবং সদস্য সচিব সাকলাইন এহসান সাব্বির।

আহ্বায়ক শেখ মুহাম্মাদ রেজাউল করীম এবং সদস্য সচিব সাকলাইন এহসান সাব্বির।

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

‎প্রসঙ্গত, নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ মুহাম্মাদ রেজাউল করীম এবং সদস্য সচিব হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাকলাইন এহসান সাব্বির।

‎এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি ইউসুফ আহমাদ মানসুর ও সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

উল্লেখ্য, নেতারা জানান, অতি দ্রতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

‎নবনির্বাচিত আহবায়ক শেখ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “আমরা ইসলামি ছাত্র আন্দোলনের মূল আদর্শকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে একটি আদর্শ ও নৈতিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবো। ইসলামী মূল্যবোধ, শিক্ষার্থীদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে আমরা সচেষ্ট থাকবো।”

‎সদস্য সচিব সাকলাইন এহসান সাব্বির বলেন, “আমরা মাভাবিপ্রবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইসলামি চেতনায় গড়ে উঠা একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে এবং অন্যদের সেই পথে আহ্বান জানাতে আমরা কাজ করে যাব।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   ইসলামি   ছাত্র আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close