বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নগর ভবনে হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠতা রয়েছে : ইশরাক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নয়।

তিনি বলেন, বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে। নগর ভবনে হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নগরভবনে আহতদের দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, গত দুই দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনসহ সব আঞ্চলিক কার্যালয়ে জনগণের সেবাদান কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের কারণে যে স্থবিরতা বিরাজমান ছিল, তা আমরা দৃঢ় মনোবল, সাংগঠনিক ঐক্য এবং জনতার সহযোগিতায় কাটিয়ে উঠেছি। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সব বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা জনগণের দৈনন্দিন ও জরুরি সেবাদান কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়েছি, যার ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এই শান্তিপূর্ণ অগ্রগতিকে ব্যাহত করতেই আজ একটি সুপরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, নগর ভবনে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে একটি নির্মম হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল আমাদের আন্দোলনের অগ্রভাগে থাকা পরিচিত নেতাকর্মীদের হত্যা করা। হামলাকারীদের হাতে স্ক্রু ড্রাইভার, হাতুড়ি, দেশীয় অস্ত্র ছিল, এমনকি একজনের কোমরে পিস্তলও দেখা গেছে। একজন নেতাকর্মীকে ছুরি দিয়ে ফুসফুসে আঘাত করা হয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক। এই হামলা ছিল এক ঢিলে দুই পাখি মারার অপচেষ্টা— প্রথমত, আমার নাম ব্যবহার করে আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে এটিকে বিএনপির গ্রুপিং হিসেবে প্রমাণ করার ঘৃণ্য অপচেষ্টা; দ্বিতীয়ত, জনগণের স্বস্তিতে সেবা গ্রহণে বিঘ্ন ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া।

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই— এই সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা গোলাম কিবরিয়া রুবেল এবং কর্মচারী আরিফুজ্জামান প্রিন্স। তারা বিগত আওয়ামী সরকারের মেয়র সাঈদ খোকন ও মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছ থেকে নানাভাবে সুবিধা আদায় করেছেন এবং তাদের প্রত্যক্ষ নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী বহিরাগত মুখোশধারী সন্ত্রাসী নগর ভবনে প্রবেশ করে এই পরিকল্পিত হামলা চালিয়েছে। আমার নামে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। এখানে যারা হামলা করেছে, তারা শ্রমিক দলের কেউই না।

কর্মকর্তা কিবরিয়া রুবেল ও কর্মচারী আরিফুজ্জামান প্রিন্স স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠ বলে অভিযোগ করেন তিনি।

ইশরাক বলেন, আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, এই হামলার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ তদন্ত করতে হবে। নগর ভবনের সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত ও দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যতক্ষণ না এই অপরাধীদের বিচার সম্পন্ন হয়, আমরা আন্দোলন থেকে একচুলও পেছাব না।

ইশরাক আরও বলেন, আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই— আপনারা নির্ভয়ে নগর ভবনে আসুন। আপনাদের সেবা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য। ট্যাক্সদাতাদের অর্থেই এই কর্মচারীরা আপনাদের সেবা দিতে বাধ্য, এটি কোনো দয়া নয়। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যেমন রয়েছি, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়োজিত আছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  নগর ভবন   হামলাকারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close