প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩:১৭ পিএম

বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল মুরাদ এবং সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শাহিন মিয়া ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) একবছর মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার (১৮ জুন) রাতে সংগঠনটির ফেসবুক পেজে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল মুরাদ এবং সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শাহিন মিয়া ।
জবি কমিটির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিকহীন ছাত্ররাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন অবস্থানই পারে একটি কার্যকর ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ গড়ে তুলতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে আমরা অতীতেও সামনে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছি, আগামীতেও সে ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরো বলেন, “আমরা কোনো গোষ্ঠীগত স্বার্থ নয়, বরং সামগ্রিক ছাত্রসমাজের অধিকার ও কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা, একাডেমিক গুণগতমান এবং একটি নিরাপদ, অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করাই আমাদের আন্দোলনের লক্ষ্য।”
প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ, সোচ্চার এবং সক্রিয় থাকবো আমরা।”