বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কয়লা-এলএনজির তুলনায় সাশ্রয়ী হতে পারে রূপপুরের জ্বালানি      ● বিয়ের ১০ দিনের মাথায় যৌতুক দাবি, নববধূ নির্যাতনের অভিযোগ      ● সিন্ডিকেটের কারণে কয়েক দেশে কর্মী পাঠানো বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী      ● এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী      ● রংপুর ও দিনাজপুরের কর্মকর্তাদের নিয়ে সোনালী ব্যাংকের সম্মেলন      ● চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান      ● লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে      ● জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরুর আদেশ ২ ডিসেম্বর      ● বাঁশখালীতে বন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, কারাগারে ৪ আসামি       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী      ● বান্দরবানে দুর্গম পাহাড়ি পাড়ায় ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী       ● বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা      
আদালত থেকে পালাল স্কুলছাত্র জিসান হত্যার আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩:০৪ পিএম

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পুলিশ হেফাজত ভেঙে পালিয়ে গেছে অপহরণ ও হত্যা মামলার এক আসামি।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম শরিফুল ইসলাম। তিনি ২০১৮ সালে স্কুলছাত্র জিসান হোসেনকে অপহরণ ও হত্যার মামলার প্রধান আসামি। শরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার দিন কাশিমপুর কারাগার থেকে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য শরিফুল ইসলাম ও আরেক আসামি শাহিন মণ্ডলকে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের আদালতের দ্বিতীয় তলা থেকে নিচে থাকা হাজতখানায় নিয়ে যাওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্য চার আসামিকে নিয়ে হাজতখানার দিকে যাচ্ছিলেন। শরিফুল ছিলেন সবার সামনে। নিচতলার সিঁড়ির কাছে পৌঁছে হঠাৎ করেই তিনি হাতকড়া খুলে দৌড়ে পালান। পরে পাশের একটি আদালতে গিয়ে গায়ের সাদা শার্ট খুলে হাতে নেন এবং লাল টি-শার্ট পরা অবস্থায় প্রাঙ্গণ ছেড়ে দৌড়ে বেরিয়ে যান। এই পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।


দায়িত্বরত পুলিশ সদস্য শহিদুল্লাহকে আঘাত করে শরিফুল পালিয়ে যায় বলে জানান হাজতখানার এসআই মো. রিপন মোল্লা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাইন উদ্দিন বলেন, ‘আসামির হাতে হাতকড়া ছিল। সে কোনো ধাতব কিছু দিয়ে হাতকড়াটি ঢিলা করে এবং কৌশলে খুলে ফেলে। পরে দায়িত্বরত কনস্টেবলকে আঘাত করে পালিয়ে যায়।’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোতোয়ালি থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে নতুন মামলা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/এমএম




আরও সংবাদ   বিষয়:  আদালত   আসামি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close