বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে লরির চাপায় নার্সারি মালিক নিহত
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩:২৩ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুতগতির কন্টেইনারবাহী লরির চাপায় জয়নাল আবেদীন (৫৫) নামের এক নার্সারি মালিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী ইসমাইল কারপেট কারখানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকার বাসিন্দা এবং মৃত লকিয়ত উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন নিজের বাড়ির পাশে একটি নার্সারি পরিচালনা করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তিনি নার্সারির চারা বড়তাকিয়া বাজারে দোকানে নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কন্টেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উঠে গিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা সাহ্লঞ মারমা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দেখা যায়, জয়নালের শরীরের একাধিক অংশ থেঁতলে গেছে। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও লরিটি আমরা হেফাজতে নিয়েছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close