বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘মানবিক হন, আওয়াজ তুলুন’, অভিবাসীদের পক্ষে সরব শাকিরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:৪৭ AM

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যে শাকিরা তার অবস্থান স্পষ্ট করে বললেন, ‘একটি দেশ তার অভিবাসন নীতি পরিবর্তন করতে পারে, কিন্তু সব ধরনের মানুষের সাথে দেশটির আচরণ সব সময় মানবিক হতে হবে।’

শাকিরা নিজেও একজন অভিবাসী। কৈশরে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে চলে আসা এই সংগীতশিল্পী বরাবরই অভিবাসীদের অধিকার নিয়ে কথা বলেন। চলতি বছর ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’ জয়ের পর তিনি পুরস্কারটি উৎসর্গ করেছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সব অভিবাসীদের। অনুষ্ঠানে তিনি বলেন, “আমি সবসময় অভিবাসীদের পাশে থাকব।”


শাকিরা বলেন, ‘যুক্তরাষ্ট্রে অভিবাসীরা বেঁচে থাকে নিরন্তর ভয়ের মধ্যে- যা অত্যন্ত বেদনাদায়ক।’ তাঁর এই বক্তব্য এসেছে এমন সময়ে, যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির বিরুদ্ধে ফের বিক্ষোভ শুরু হয়েছে।


একটি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে শাকিরা বলেন, “গুগল বা চ্যাটজিপিটি ছিল না তখন। স্প্যানিশ টু ইংলিশ অভিধানই ছিল আমার ভরসা।” গান লেখার জন্য ইংরেজি শেখার দরকার ছিল। সে সময় তিনি কবিতা ও গানের কথা পড়ে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। কিংবদন্তি শিল্পী বব ডিলান তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছেন বলে জানান তিনি।


বর্তমানে শাকিরা তাঁর নতুন কনসার্ট ট্যুরে রয়েছেন। সফরের শুরু ১১ ফেব্রুয়ারি, রিও ডি জেনিরো থেকে। এরই মধ্যে তিনি পারফর্ম করেছেন বোস্টন, টরন্টো, মায়ামি, হিউস্টন, সান দিয়েগোসহ নানা শহরে। সফরের উত্তর আমেরিকা অংশ শেষ হবে ৩০ জুন, সান ফ্রান্সিসকোতে।

২০১০ সালের বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে বিশ্ব মাতানো এই শিল্পীর বিশ্বাস, সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ারও হতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শাকিরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close