রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লং মার্চ-মিছিল নয়, সংসদে আলোচনায় আসুন: চিফ হুইপ      ● বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান পার্বত্য মন্ত্রীর      ● বুদ্ধের আদর্শে গড়ে উঠতে পারে শান্তিময় সমাজ: রিজভী      ● পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু      ● বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ      ● সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উৎসবের উদ্বোধন      ● ১৬ ঘন্টার ব্যবধানে সন্ধানী ক্লিনিকে আবারো হামলা       ● আধুনিক কৃষিপদ্ধতিতে বদলে যাচ্ছে গ্রামের চিত্র      ● কম খরচে সবজি চাষে লাভের মুখ দেখছেন কৃষক      ● স্বাস্থ্যসচেতনতায় পুষ্টি ও পরিচ্ছন্নতার গুরুত্ব      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার      ● শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার আহ্বান      
ইসরায়েল ভ্রমণে সতর্কতা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৮:৩২ PM

নিজ দেশের নাগরিকদেরকে আপাতত ইসরায়েল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। ইরান-ইসরায়েল উত্তেজনা বাড়তে থাকায় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে এক সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

এছাড়া ইতোমধ্যেই যেসব ব্রিটিশ নাগরিকরা ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিন এলাকায় অবস্থান করছেন, তাদেরকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। এছাড়া কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্যদের ইসরায়েলের বাইরে পাঠাতে পারবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

যদিও এই মুহূর্তে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে। কাজেই এখন যদি কেউ ইসরায়েল ছাড়তে চান, তাহলে তার হাতে একমাত্র উপায় হল স্থলপথে জর্ডানের মতো প্রতিবেশী দেশে যাওয়া। তবে, কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিলেও দূতাবাসের জরুরি পরিষেবা দেওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্র : বিবিসি বাংলা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল ভ্রমণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close