বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
আজ নতুন কর্মসূচি ঘোষণা দেবেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১০:৫২ AM
ফাইল ছবি

ফাইল ছবি

ডিএসসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রবিবার (১৫ জুন) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরভবনে অবস্থান ও বিক্ষোভ করবেন ঢাকাবাসী ও ইশরাক সমর্থক বিএনপির নেতাকর্মীরা।

ওই কর্মসূচিতে একাত্মতা জানাতে আজ সকাল ১১টায় নগরভবনে উপস্থিত হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন ইশরাক হোসেন। শনিবার (১৪ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ও শপথ পড়ানোর দাবিতে ঈদের আগে ২২ দিন আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকরা। ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ৩ জুন ওই আন্দোলনে একাত্মতায় অংশ নিয়ে ও নতুন কর্মসূচির ঘোষণা করতে এসে ইশরাক নগর ভবন অবরোধ এবং ঘেরাও কর্মসূচি কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। 

বলা হয়েছিল ছুটির পরে এই শপথগ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলন চলবে। তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে নগর ভবনে কর্মসূচির শুরু হবে এবং সকাল ১১টায় বিএনপি নেতা ইশরাক নতুন কর্মসূচি দেবেন বলে জানানো হয়।

আরও সংবাদ   বিষয়:  ইশরাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close