
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান (এআই১৭১) আজ দুপুরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।
বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা ‘মেডে কল’ নামে একটি জরুরি সংকেত পাঠান, যা সাধারণত বিপদের সময় পাঠানো হয়। কিন্তু এরপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এসিটি) থেকে সেই সংকেতের কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
বৃহস্পতিবার দুপুর ১ টা ৩৯ মিনিটে, আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বিমানটি। বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন- এর মধ্যে ২ জন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী।
ডিজিসিএ জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলটরা জীবন ঝুঁকির সংকেত ‘মেডে’ পাঠান, যা জরুরি পরিস্থিতিতে বিশ্বব্যাপী ব্যবহৃত একটি সংকেত। তবে সেই সংকেতে এটিসি কোনো প্রতিক্রিয়া দেয়নি।
একটি ১৭ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হচ্ছে।
বিধ্বস্ত হওয়ার পরপরই আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই অবস্থিত বলে জানা গেছে।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট এআই-১৭১, যা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল, আজ ১২ জুন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা বিস্তারিত তথ্য যাচাই করছি এবং যথাসম্ভব দ্রুত পরবর্তী আপডেট দেবো।’
এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শঙ্কা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
দমকল বাহিনী ও জরুরি পরিষেবা কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলছে এবং ব্ল্যাক বক্স উদ্ধার ও বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়েছিল দুপুর ১ টা ৩৯ মিনিটে। কিছুক্ষণ পরই এটি একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিমান থেকে কালো ধোঁয়া আকাশে উঠছে।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
সূত্র: এনডিটিভি
স্বদেশ প্রতিদিন/এমএম