বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘তাণ্ডব’ চালিয়ে মাথায় হাত আলমগীরের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:৩৭ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদীর চলন্তিকা সিনেমা হলে ঈদুল আজহায় চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও সাবিলা নূর।

তবে আশানুরূপ দর্শক মিলছে না এই হলে। ঈদের শুরুতেই হাউসফুল শোয়ের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলে আক্ষেপ করেছেন হলটির বুকিং এজেন্ট মো. আলমগীর খান।

তিনি বলেন, ২ লাখ টাকা মানি গ্যারান্টি দিয়ে ‘তাণ্ডব’ সিনেমা এনেছিলাম। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকার মতো টিকিট বিক্রি হয়েছে। লাভ তো দূরের কথা, চালান তুলতেও হিমশিম খাচ্ছি।

আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘রায়হান রাফী ভাইয়ের ‘তুফান’ সিনেমা দিয়ে ভালোই ব্যবসা করেছিলাম। সারা বছর তো দর্শক থাকে না। ঈদের সিনেমার ওপরেই আমাদের ভরসা থাকে। কিন্তু এবার হতাশ হয়েছি। সিনেমার গানগুলোও জমে না, দর্শকও আসছে না।’

পরবর্তীতে নতুন কোনো সিনেমা চালানোর ইচ্ছা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘শাকিব খানের মতো তারকার সিনেমা দিয়ে যখন ব্যবসা হলো না, তখন আর কার সিনেমা চালিয়ে লাভ হবে? তবে ভবিষ্যতে ‘ইনসাফ’ চালানোর চিন্তা আছে।’

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। কিন্তু ঈদের বাজারে মাল্টিপ্লেক্সে কিছুটা সাড়া মিললেও, অনেক সিঙ্গেল স্ক্রিন হলে দর্শক কম হওয়ায় হতাশ হল মালিক ও বুকিং এজেন্টরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  তাণ্ডব   বিনোদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close