বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার প্লেন, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৫:০৭ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ৫:৪৭ PM

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন।

বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে ছেড়ে যাওয়া এআই১৭১ ফ্লাইটটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়- বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া উঠছে।

সূত্র জানায়, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১২ জন ছিলেন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ভারতীয়, তবে ব্রিটিশ, পর্তুগিজ ও কানাডিয়ান নাগরিকও ছিলেন।

বিধ্বস্তের পরপরই দমকল বাহিনী, সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে আহত ও নিহতের সংখ্যা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এখনও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা উড্ডয়নের সময় ভারসাম্য হারানোয় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি



স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ভারত   বিমান বিধ্বস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close