সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
দুর্দান্ত লড়াইয়ের পরও সিঙ্গাপুরের কাছে হারলো বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ১০.০৬.২০২৫ ৯:৪৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুর্দান্ত লড়াইয়ের পরও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেল বাংলাদেশ। গোল পরিশোধে অতিরিক্ত ৭ মিনিট সময় হাতে পেয়েও কাজে লাগাতে পারেনি ফুটবল টাইগাররা। 

প্রথমার্ধের শেষ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। যদিও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকের চেষ্টা করে বাংলাদেশ, রীতিমতো নাভিশ্বাস উঠে যায় র‍্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের। শেষ পর্যন্ত যদিও জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এই হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা, কারণ এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকার সমীকরণ এখন আরও কঠিন হয়ে পড়েছে।

৪ জুন ভুটানের বিপক্ষে জয় দিয়ে ক্যাম্পেইন শুরু করেছিল বাংলাদেশ। তবে আজকের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে রক্ষণভাগের কিছু ভুলেই সব গড়বড় হয়ে গেল। 

শেষ সময় পর্যন্ত সমতা ফেরাতে মরিয়া হয়েও ব্যর্থ হয় বাংলাদেশ। 


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সিঙ্গাপুর   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close