প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ২:৩৪ পিএম

সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে এখন অনেকেই নানা বিষয়ে স্ট্যাটাস দিয়ে থাকেন। কিন্তু সেই সব স্ট্যাটাস পছন্দ হলেও নেই শেয়ার করার উপায়। তাই এবার এ সমস্যার সমাধান আসতে যাচ্ছে খুব দ্রুত।
ধরুন, আপনি একটি ছবি, ভিডিও বা গান স্ট্যাটাস দিয়েছেন। আপনার কন্টাক্ট লিস্টে থাকা সবাই এতদিন শুধু তা দেখতে পেত।
সম্প্রতি এখানে যুক্ত করা হয়েছে রিঅ্যাক্ট ফিচার। আর সে কারণে সেই স্ট্যাটাসে এখন করা যাচ্ছে রিঅ্যাক্টও।
তবে এই প্লাটফর্মটিতে এবার আসতে চলেছে নতুন একটি ফিচার। তা হলো শেয়ার অপশেন। অর্থাৎ এবার আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবে অন্যরাও। একইভাবে অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন আপনিও। এর জন্য স্ট্যাটাস বা স্টোরি দেওয়ার সময় ‘অ্যালাউ শেয়ারিং’ অপশনটি অন করে দিতে হবে। অন্যথায় মিলবে না শেয়ার অপশন।
প্রসঙ্গত, ফেসবুকে কোনো স্ট্যাটাস শেয়ার করলে মূল স্ট্যাটাস কর্তার নাম দেখা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে তেমনটি হবে না। প্রাইভেসি পলিসি অনুযায়ী, মূল স্ট্যাটাস কার করা তা দেখা যাবে না শেয়ারের ক্ষেত্রে।
উল্লেখ্য, এখনো হোয়াটসঅ্যাপে এক ধরনের শেয়ার অপশন রয়েছে। সেটি কেবল সেই ব্যক্তিই শেয়ার করতে পারেন যদি আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কাউকে মেনশন করে থাকেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি