বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পেপসি মানেই কী- ইসরায়েল বাঁচাতে ব্যয় করুন প্রতি পয়সা?
নাজমুল হক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ২:২৬ পিএম আপডেট: ১০.০৬.২০২৫ ২:৩৮ PM

পেপসি ছাড়া কিন্তু পৃথিবী অচল..? প্রচলিত যে পেপসি ইসরায়েলের পণ্য, P/E/P/S/I মানে Pay Each Pe*nny Save israel অর্থাৎ israel বাঁচাতে ব্যয় করুন প্রতি পয়সা। অনলাইন প্ল্যাটফর্মে এ সংক্রান্ত অনেক পোস্ট দেখা যায়। যাচাইবাছাইকারী ফ্যাক্টচেক বিশ্লেষণ বলছে বিষয়টি ডাহা মিথ্যা এবং সুপরিকল্পিত প্রোপাগান্ডা।

(অনেকের_ধারণা_কো_কা_কলা_পেপসিকে_ডাউন_করার_জন্য_এই_প্রো_পাগান্ডা_ছড়িয়েছে) বাস্তবতা হল ফার্মাসিস্ট ব্র্যাডহ্যাম ১৮৯৩ সালে যুক্তরাষ্ট্রের নিউ বার্ন এলাকায় ক্যারামেল, লেমন ওয়েল ও অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করে একধরনের পানীয়। নিজের নামনুসারে প্রথমে নাম দেন ব্র্যাডস ড্রিংক। পরবর্তীতে নাম বদলে রাখেন পেপসি। পাকস্থলীতে হজমের জন্য 'পেপসিন' নামে যে এনজাইম নিঃসৃত হয়। ব্র্যাডহ্যামের তৈরি পানীয়টিও হজমের জন্য খুব কার্যকর ছিলো।

হজমের মূল এনজাইম পেপসি না থাকলে কিন্ত বেলায় বেলায় খাবার লাগতো না। দাঁত যেমন জীবনে একবার উঠে আর একবার পড়ে। পেপসিন না থাকলে একবার পেট ভরাট করলে (হজম না হলে) পেট ভরাই থাকতো। পেপসিন শুধু মানুষ নয়... অন্যান্য প্রাণীর পাচনতন্ত্রের প্রধান পাচক এনজাইম... যার দরুন খাবার হজম হয়। আর বেলায় বেলায় আমাদের খাবারের প্রয়োজন হয়।

খাবারের প্রয়োজন ছাড়া পৃথিবীটা কল্পনা করুন..গাড়ি, বাড়ি, পুরুষ-নারী সব অর্থহীন। খাবারের দরকার নাই মানে...কাজের দরকার  নাই। খাদ্যের চাহিদা মেটাতেই বিশ্বব্যাপী ধান, গম, ভুট্টা, ওটসহ বিভিন্ন শস্য, মাংসের প্রাণী ও তেলবীজের চাষ হয়। এগুলো আধুনিকায়নের জন্যই তৈরি বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তি। আর যন্ত্র ও প্রযুক্তি উৎপাদনে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি...অন্যদিকে চাষের জমি ও ফসল রক্ষার্থে তৈরি হচ্ছে যুদ্ধাস্ত্র এরপরই শুরু হয় দখলদারত্ব ও উপনিবেশ। ভাবছেন টিভি, ফ্রিজ, এসির মতো বিলাসী পণ্য তৈরি হলো কেন...? খাবারকে কেন্দ্র করে যে কঠোর পরিশ্রমের চেইন শুরু হলো..সে কঠোর পরিশ্রমে কিছুটা প্রশান্তির জন্য বিলাসী পণ্যের ব্যবস্থা।

আচ্ছা পেপসিন না থাকলে কি বিয়েতে গাড়ি বা বাড়ির প্রশ্ন উঠতো..? বিয়ের প্রশ্নে...পুরুষ দিকে থেকে একটা প্রশ্ন কমন...বৌরে খাওয়াবে কি..?যেহেতু খাওয়ার চিন্তা নাই ,তাই গাড়ি-বাড়ির ইস্যুও নাই। একটু ভাবলে পাবেন খাবার (টাকা) সংগ্রহে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপে লাগে গাড়ি। দৌড়ঝাঁপ বা পরিশ্রমের পর বিশ্রামের জন্য প্রয়োজন বাড়ির। খাবারের প্রয়োজন না থাকলে দৌড়ঝাঁপ বা পরিশ্রমের প্রয়োজন নেই তথা গাড়ি-বাড়ির প্রয়োজন নেই। ইতিহাস থেকে জানা যায়  অতীতে বেশি বেশি সন্তান নেওয়া হতো চাষে সহায়তা বা যুদ্ধে লোকবৃদ্ধির জন্য। তারমানে সবকিছু কি খাদ্যকে কেন্দ্র করেই করছি আমরা...? প্রশ্ন জাগে এই মনে.... 

লেখক: শিক্ষক ও গবেষক।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  পেপসি   ইসরায়েল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close