প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৩:৫৮ পিএম আপডেট: ০৮.০৬.২০২৫ ৭:০৫ PM

সংগৃহীত ছবি
বর্তমানে অধিকাংশ মানুষই মাংসের কোনো না কোনো আইটেম খাচ্ছেন। আর মাংসের কোনো পদ তৈরি মানেই হরেক পদের মসলার সমাহার। কত বাহারি নাম আর সুগন্ধ সেসব মসলার।
আচ্ছা! মসলাই যদি উহ্য থাকে মাংস রান্নায়, তাহলে কেমন হয়? সম্প্রতি বিদেশি এই রান্না ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশেও। মসলা ছাড়া মাংসের এই পদ খেতেও অত্যন্ত সুস্বাদু।
জেনে নেওয়া যাক মসলা ছাড়া পেশোয়ারি গোশত তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবেঃগরু বা খাসির মাংস- ১ কেজি
ঘি- ১ চামচ
গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো
আদা কুচি- ২ টেবিল চামচ
লবণ- পরিমাণমতো
টমেটো- ২টি
আস্ত আলু- কয়েকটি
কাঁচা মরিচ- ২টি
ধনিয়া পাতা- পরিমাণমতো
পানি- প্রয়োজনমতো
যেভাবে তৈরি করবেনঃমোটা তলা বিশিষ্ট রান্নার একটি হাঁড়ি নিন। এবার তাতে সব উপকরণ একসঙ্গে নিন। এবার চুলায় তুলে দিন। ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে পানি দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে নরম হয়ে এলে নামিয়ে নিন।
উল্লেখ্য, এই সুস্বাদু পেশোয়ারি মাংস রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সঙ্গে খেতে পারবেন। অথবা কেউ চাইলে অল্প ভাতের সাথেও খেতে পারেন।