বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৭:১৯ পিএম

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজ গ্যালারি নামে। এই অ্যাপটি ইন্টারনেট সংযোগ ছাড়াই চালানো যাবে স্মার্টফোনে। এই অ্যাপ ব্যবহারে ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার অভিজ্ঞতায়   আমূল বদল আসবে বলে ধারণা করা হচ্ছে। 
 
প্রাইভেসি ও দ্রুতগতির পারফরম্যান্সের ক্ষেত্রেও অনেক এগিয়ে এই অ্যাপ। কেননা যেহেতু সবটাই ডিভাইসে চলছে তাই আলাদা করে ডেটা ক্লাউড সার্ভার থেকে টানার প্রয়োজন নেই। ফলে একই সাথে নেই নিরাপত্তার ঝুঁকি এবং সার্ভারের সাড়া পাওয়ার জন্য অপেক্ষার।

জানা গিয়েছে, ‘এআই এজ গ্যালারি’ অ্যাপের কেন্দ্রে রয়েছে গুগলের নিজস্ব ভাষা মডেল ‘জেমিনি ৩–১বি’। মাত্র ৫২৯ মেগাবাইট আকারের এই মডেল প্রক্রিয়াজাত করতে পারবে প্রতি সেকেন্ডে ২ হাজার ৫৮৫টি টোকেন। এর ফলে খুব কম সময়েই টেক্সট তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ, কিংবা মেসেজিং অ্যাপে স্মার্ট রিপ্লাই দেওয়ার মতো কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। 

গুগল জানিয়েছে, অ্যাপটি ‘এআই এজ’ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে টেনসরফ্লো লাইট ও মিডিয়াপাইপের মতো প্রযুক্তি। যা ফোনের হার্ডওয়্যার অনুযায়ী এআই পারফরম্যান্সকে অপটিমাইজ করে।

ডিভাইসভেদে পারফরম্যান্স ভিন্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। তারা বলছে, পুরোনো বা কম শক্তিশালী ফোনে বড় মডেল চালাতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে অপেক্ষাকৃত হালকা মডেল ব্যবহার করাই শ্রেয়।

উল্লেখ্য, এতে ‘এআই চ্যাট’ ও ‘আস্ক ইমেজ’ নামের দুটি প্রধান ফিচার থাকবে। যার মাধ্যমে সহজেই পাওয়া যাবে লেখা বা ছবিভিত্তিক এআই সহায়তা। তা ছাড়া এতে রয়েছে ‘প্রম্পট ল্যাব’ নামের একটি অংশ। যেখানে ব্যবহারকারী একক প্রশ্ন দিয়ে পরীক্ষা করতে পারবে মডেলের প্রতিক্রিয়া। এছাড়াও এই ল্যাবে যুক্ত রয়েছে কিছু রেডি টেমপ্লেট ও রেসপন্স সেটিংসও।

অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে গুগল। প্রাথমিকভাবে এটি ‘আলফা’ সংস্করণ হিসেবে উন্মুক্ত করা হয়েছে। তবে অ্যাপটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অ্যাপাচি ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত হওয়ায় চাইলেই যে কেউ এটি ব্যবহার বা পরিবর্তন করে পারবেন। পাশাপাশি বাণিজ্যিক প্রয়োজনেও এটি ব্যবহার করতে পারবেন। 

গুগল আরো জানিয়েছে, শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে অ্যাপটির আইওএস সংস্করণ।

স্বদেশ প্রতিদিন/আইজপি 


আরও সংবাদ   বিষয়:  ইন্টারনেট   গুগল   এআই   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close