বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩ গরু ও ১০৬ খাসি কোরবানি দিয়েছে কুবি ছাত্রশিবির
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৭:৩৯ পিএম আপডেট: ০৭.০৬.২০২৫ ৮:১৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র শিবিরের কোরবানি। শিক্ষার্থী ও ক্যাম্পাসের আশেপাশের বাসিন্দাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন তিনটি গরু ও ১০৬ টি খাসি কোরবানি দিয়েছে ছাত্রশিবির।

আজ শনিবার (৭ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির এর সভাপতি ইউসুফ ইসলাহী এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে আনসার ক্যাম্পের পেছনে একটি খোলা ময়দানে একসাথে সবগুলো খাসি কোরবানি দেয়া হয়। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য ও কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ উপস্থিত সকল মুসল্লীদের জন্য ' মধ্যাহ্নভোজের' আয়োজন করেন তারা। এছাড়াও একটি খাসিকে চারভাগ করে ক্যাম্পাসের আশেপাশে দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “ঈদুল আযহা আত্মত্যাগের মহান আদর্শের প্রতীক। এই পবিত্র দিনে আমরা চেষ্টা করেছি কোরবানির আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তা ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য, স্থানীয় মুসল্লী এবং সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে। আমাদের মূল লক্ষ্য ছিলো মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও একতার বন্ধন আরও দৃঢ় করবে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেটে ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা। তারপরও ক্যাম্পাসে স্বনামে মধ্যাহ্নভোজের আয়োজন করে ছাত্রশিবির।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শিবির   কোরবানি   মাংস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close