প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ০৭.০৬.২০২৫ ১১:৫৭ PM

সংগৃহীত ছবি
বিকেল থেকেই কাজ করে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। কোরবানির পশুর বর্জ্য অপসারণের একযোগে কাজ করেছে রাজধানীর ৭৫টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের অন্তত ১০ হাজার কর্মী। এছাড়া কাজ করছে ২ হাজার ৭৯টি যানবাহন।
আজ শনিবার (০৭ জুন) দুপুরের পর কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এইসময় তিনি কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) ব্যবস্থাপনা উদ্বোধন করেন। তখন আসিফ মাহমুদ বলেন, “শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময়মতো বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ ছড়ায়, এমনকি রোগ-জীবাণু সৃষ্টি হতে পারে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২ ঘণ্টা সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে পারবে।”
উপদেষ্টা বলেন, “এ বছর কোরবানির বর্জ্যের কারণে নগরবাসীর ঈদ আনন্দ ব্যাঘাত হবে না। রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।”