শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংস্কার শেষে এপ্রিলে নির্বাচনে কোনো আপত্তি নেই সারজিসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৯:৫৫ পিএম

আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচনে কোনো আপত্তি থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

শুক্রবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

সেখানে সারজিস আলম লেখেন, ‘জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচনে কোনো আপত্তি থাকবে না। তবে এক যুগের অবৈধ নির্বাচন ও জুলাই অভ্যুত্থানের পরে ২০২৬ সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ক্ষমতার অপব্যবহার, কালো টাকার ছড়াছড়ি, কিংবা পেশিশক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দুমাত্র সুযোগ দেওয়া যাবে না।’
 
তিনি আরো লেখেন, ‘একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ যে নিরপেক্ষ ভূমিকা পালন করার মতো দক্ষ ও যোগ্য, দৃশ্যমান কাজের মাধ্যমে সেই আস্থা অর্জন করতে হবে। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেন ক্ষমতার দ্বারা প্রভাবিত না হয় সেদিকে সুস্পষ্ট অবস্থান থাকতে হবে। বড়-ছোট সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নিরপেক্ষ নির্বাচনের অন্যতম পূর্বশর্ত পূরণ করতে হবে।’

আরও সংবাদ   বিষয়:  সংস্কার   সারজিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close