বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর খুন      ● কেন্দুয়ায় সংঘর্ষে আহত প্রায় ৩০      ● হামে আরও ৬ জনের মৃত্যু      ● দেশে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● জনস্বাস্থ্য সুরক্ষায় নগর প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ      ● চলতি বছর আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী      ● অণুর ‘দর্পণ প্রতিবিম্ব’ রহস্যে নোবেল পেলেন কাগাঁ-সোয়াই      ● এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ১      ● পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন      ● কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের মানবিক সহায়তা দিলেন ডিসি      ● ছাত্র বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স      ● রুশ অ্যান্টি-প্লেগ ল্যাবে কর্মীর মৃত্যু, তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র      
ঈদ উপলক্ষ্যে ঢাকা মহানগরে এনসিপির বিশেষ কর্মসূচি, থাকবে হট লাইন সেবা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৪:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার বাকি আরমাত্র একদিন। ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে রাজধানীবাসীর জন্য হটলাইন নম্বর চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আজ শুক্রবার (৬ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এনসিপি মহানগর শাখার কর্মসূচিতে দলটির নেতারা এ তথ্য জানান। চামড়ার সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী কার্যালয় করার দাবিও জানিয়েছেন তারা।

শঙ্কা প্রকাশ করে তারা বলেন, “প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা না হলে চামড়ার সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে না। চামড়ার সঠিক মূল্য বণ্টনের স্বার্থেই এটি প্রয়োজন।”

দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, “উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন এলাকাতেই আমরা হট লাইন সেবা চালু করেছি। যে হট লাইনে নগরবাসির যে কেউ যোগাযোগ করলে মাত্র ৩০ মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে চলে যাবে।”

উল্লেখ্য, ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলবে এনসিপির এই কর্মসূচি। ঈদ মৌসুমে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বানও জানান দলের নেতারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মহানগর উত্তরের সদস্য সরদার আমিরুল ইসলাম, খালেদা আক্তার, কাজী সাইফুল ইসলাম, ওমর ফারুক, দক্ষিণের সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসেরসহ অন্যান্যরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  ঈদ   এনসিপি   কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close