শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ : রাশেদ খাঁন      ● স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন      ● শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির      ● বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইবেন      ● দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়      ● প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী      ● পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন      ● ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেন’স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে ঢাবি শিক্ষার্থীর প্রথম স্থান লাভ      ● প্রেমে পড়লে মানুষ যেভাবে নিজেকে হারিয়ে ফেলে      ● নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত      
গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ : রাশেদ খাঁন
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও, হামলা-ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘জাতিসংঘ স্বীকৃত, গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেছে। এখন তারা গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে যুদ্ধাপরাধ করছে। মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।’ 

সমাবেশে যোগ দিয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ‘আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিবেকহীন হয়ে পড়েছেন। তাদের দাফন সম্পন্ন হয়ে গেছে। নতুন করে আর সুযোগ দেওয়া হবে না।’ 

আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের গাদ্দার। সে পালিয়ে গেছে। তবে তার রক্ত নেওয়া এখনও শেষ হয়নি। এখন আওয়ামী লীগের রক্ত খাওয়ার ষড়যন্ত্র করছে। এখানে গোপালগঞ্জকে ব্যবহার করছে। শেখ হাসিনা ভয়ে কাঁপছে। তাই তো লগি-বইঠা হাতে নিয়েছে। আওয়ামী লীগকে প্রতিহত করা শুধু সরকারের দায়িত্ব না। জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে জিততে হবে। জুলাইয়ের পর যে সিম্পেথি দেখিয়েছি, তা ভুল ছিল।’






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close