প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৪:১৩ পিএম

মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত
মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।
আজ শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মোল্লা (১৮) একই ইউনিয়নের উমারখালী গ্রামের মামুন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে টেকেরহাট থেকে নিজ বাড়ি উমারখালী গ্রামের দিকে যাচ্ছিলেন শাওন। এসময় শংকরদী গ্রামের শংকরদী ব্রিজ এলাকায় আসলে অপরদিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি ছিটকে সড়কের পাশে খালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই শাওন মারা যায়। এ ঘটনায় ইজিবাইকে থাকা নারীসহ কয়েকজন আহত হয়। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “ঘটনাটি শুনেছি। কিন্তু বিস্তারিত পাইনি।”