প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৬:২৭ পিএম

নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নামে রাজধানীর তেজগাঁওয়ের রাজাবাজার এলাকায় অবস্থিত চারতলা দুটি ভবন জব্দ এবং তার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ হাতবদলের আশঙ্কা থাকায় তদন্তের স্বার্থে তা জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতে আবেদন জানায় দুদক। আদালত আবেদন মঞ্জুর করেন।
বর্তমানে এই বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুদক।
স্বদেশ প্রতিদিন/এনআর