প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৬:২২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণে মোঃ আব্দুল করিম মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান। সেই সাথে ভেঙ্গে দেওয়া হয়েছে ওই অবৈধভাবে স্থাপনা।
মঙ্গলবার (৩ জুন) সকালে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংকুরি গ্রামে এ অভিযানটি পরিচালনা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, ওই ব্যক্তি প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছিলেন। এ বিষয়ে তাকে বারংবার নিষেধ করা সত্বেও সেখানে স্থাপনা নির্মাণ করেন তিনি।
মাসুদুর রহমান আরো বলেন, মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় আব্দুল করিম মিয়াকে আটক করে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। সেই সাথে ভেঙ্গে দেওয়া হয় ওই অবৈধ স্থাপনা।
স্বদেশ প্রতিদিন/আইজেপি