বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেজর সিনহা হত্যা; ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ডের রায় বহাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১১:৩১ AM আপডেট: ০২.০৬.২০২৫ ৫:২৫ PM

কক্সবাজারে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দেন।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় ২৯ মে। চলতি বছরের ২৩ এপ্রিল থেকে শুনানি শুরু হয়, যা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। অভিযুক্ত পরিদর্শক লিয়াকত আলী চারটি গুলি চালান বলে অভিযোগ।

ঘটনার পাঁচদিন পর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস আদালতে মামলা করেন। মামলার তদন্তে উঠে আসে এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। র‍্যাব তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।

জেলা জজ আদালতের রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড ছাড়াও তিন পুলিশ সদস্য এবং তিন বেসামরিক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি সাত আসামিকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা পরে হাইকোর্টে আপিল করেন।

মামলার বিচারকাজে মোট ৮ ধাপে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার সাক্ষী ছিলেন সিনহার সহকর্মী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। র‍্যাবের তৎকালীন কর্মকর্তা মো. খাইরুল ইসলাম তদন্ত কর্মকর্তা হিসেবে চার্জশিট দেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মেজর   সিনহা   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close