বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপন, সৌদিতে দুই প্রবাসীকে গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১২:৩৬ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৩:১৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচারের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। 

তারা হজযাত্রীদের প্রতারিত করার উদ্দেশ্যে জাল কুরবানির কুপন বিক্রি করছিল বলে জানা গেছে।

হজ ও ওমরাহ প্রসিকিউশন বিভাগের মক্কা অঞ্চলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তদের কাছ থেকে নগদ অর্থ ও জাল কুপন উদ্ধার করা হয়েছে। তাদেরকে আটক করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে, যেখানে তারা কারাদণ্ড, জরিমানা এবং অবৈধ উপার্জনের সম্পদ বাজেয়াপ্তসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে পারেন বলে জানানো হয়েছে।

প্রসিকিউশন বিভাগ জানায়, হজযাত্রীদের শোষণ বা তাদের অধিকার লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এমন প্রতারকদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

পাশাপাশি জনগণকে অনুরোধ করা হয়েছে, তারা যেন শুধুমাত্র সরকার অনুমোদিত নিয়ম ও নির্দেশনা অনুসরণ করে এবং প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকে।

এর আগে মে মাসের শুরুর দিকে এক ইন্দোনেশিয়ান বাসিন্দাকে অনলাইনে ভুয়া হজ বিজ্ঞাপন প্রকাশ এবং সংশ্লিষ্ট প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেঘটনা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সৌদি   প্রবাসী   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close