শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কমলাপুর হাটের ইজারা চূড়ান্ত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১:৩৮ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ১:৪৪ PM

আসন্ন ঈদুল-আজহাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় কোরবানির পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এবার দক্ষিণ সিটির আওতাধীন ব্রাদার্স ইউনিয়ন মাঠ সংলগ্ন কমলাপুর হাটের ইজারা পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন।

ইজারা চূড়ান্ত হওয়ার পর ইতোমধ্যেই শুরু হয়ে গেছে হাটের প্রস্তুতির কাজ। হাটে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতাদের জন্য নেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে থাকছে দুর-দুরান্ত থেকে আগত পশু বিক্রেতাদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা।

জানতে চাইলে হাটের ইজারাদার ইসমাইল হোসেন বলেন, ক্রেতারা যেনো নির্বিঘ্নে হাটে এসে কোরবানীর পশু ক্রয় করতে পারেন এবং বিক্রেতারাও যেন তাদের পশু নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেজন্য সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। একইসাথে হাট এরিয়ায় সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, ভলেন্টিয়ারিং সার্ভিস, জাল টাকা শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা এবং ক্রেতাদের জন্য পার্কিং সুবিধা থাকছে বলে জানান তিনি।

এদিকে হাটের চলতি প্রস্তুতির মধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে কোরবানির পশু।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর জন্য বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। ইতোমধ্যে মেরাদিয়া ও আফতাবনগর হাটটি হাই কোর্টের আদেশে বাতিল হয়। বাকি ৯টি হাটের মধ্যে প্রথম পর্যায়ে পশুর হাটের ইজারায় পাঁচটি হাট চূড়ান্ত হয়। দ্বিতীয় দফায় চারটি ইজারার যাচাইবাছাইকরণ প্রক্রিয়া নগর ভবনে আন্দোলনের জেরে শেষ হয়নি।

গত বুধবার সচিবালয়ে বসে করপোরেশনের কর্মকর্তারা যাচাইবাছাই করে আরেকটি হাট চূড়ান্ত করেন। বাকি দুটি হাটের দর সরকারি মূল্যের চেয়ে কম হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে। আরেকটি হাটের ইজারাদাররা অল্প সময়ে হাটের সব প্রস্তুতি নিতে পারবেন না বলে আবেদনের পরিপ্রেক্ষিতে হাটটি স্থগিত করা হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেন, দক্ষিণ সিটি এলাকার জন্য ১১টি হাট ইজারা দেয়ার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। তবে আফতাবনগর ও মেরাদিয়া হাট স্থগিত করার কারণে তা কমে ৯টিতে দাঁড়ায়। এর মধ্যে ছয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। তিনটির কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি। এর পাশাপাশি সারুলিয়ায় স্থায়ী হাট রয়েছে। 
 
ডিএসসিসির তালিকাভুক্ত হাটগুলোর মধ্যে রয়েছে- হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গার অস্থায়ী পশুর হাট, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গার হাট, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গার হাট, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গার হাট, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গার হাট, দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও ছনটেক মহিলা মাদ্রাসার পূর্ব-পশ্চিমের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল অস্থায়ী হাট, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গার অস্থায়ী হাট এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন কমলাপুর বালুর মাঠ কিংবা কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বের খালি জায়গার অস্থায়ী হাট।

স্বদেশ প্রতিদিন/এনআর/ওএফ-সি







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close